আমি ভুল ছিলাম৷
যাকে পূর্বের অংশে বিশ্বাসঘাতক হিসেবে উপস্থাপন করেছিলাম, সে বিশ্বাসঘাতক ছিলো না৷ বরং বিশ্বাসঘাতক ছিলো সেই মেয়েটি, যাকে আমি ভাতিজি জ্ঞানে যত্ন নিতাম, মেয়ে হিসেবে স্নেহ করতাম৷
মেয়েটির সম্পর্ক অন্য ছেলের সাথে৷ ছেলেটির নাম আরো তিনবছর পূর্বেই শুনেছিলাম৷ কিন্তু আমি সন্দেহ করেছিলাম ওর ব্যাচেরই সেম নামের ছেলেটিকে৷ পরবর্তীতে জানতে ছেলেটির নাম একই হলেও পদবী, ঠিকানা, ব্যাচ আলাদা৷ ২৪ ব্যাচের সদ্য বিদায়ী৷ যদিও মাস্টার্স কন্টিনিউ করবে৷ এক বছরের জায়গায় তিনবছর ধরে৷ কারন তার প্রিয় মানুষটি যে একই ক্যাম্পাসে৷ একই ডিপার্টমেন্টে৷
আমি তাকে পূর্বে আমার একমাত্র মেয়ে বন্ধুর ব্যাপারে সব কথাই শেয়ার করেছিলাম৷ আমার সেই বন্ধুর সাথে সম্পর্ক টেকাতে আমি মা বলতেও রাজি ছিলাম৷ মানুষ নাকি মদ্যপ অবস্থায় সত্য কথা বলে৷ মন থেকে কথা বলে৷ বছরখানেক আগেও আমি বলেছিলাম আমি আমার বোন, তাকে আমার আমার সেই মেয়ে বন্ধুকে অভিন্ন চোখে দেখি না৷ আমার ভালোবাসা, স্নেহ, যত্ন বৃথা যেনো না যায়, সম্পর্কটা যেনো টিকে থাকে, তাই দাবীহীন কাকা-ভাতিজি সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলাম৷ সে হয়তো বন্ধুজ্ঞানও করতো, আমার ধারনা ছিলো৷
আমি প্রায়শ্চই বলতাম, যা সে অস্বিকার করতে পারবে না যে আমি মাঝে মধ্যেই বলতাম, কাপল ড্রেস বা জামাইকে দিবো এমন কিছু পাঠাই৷ সে বারংবার অস্বিকার করতো যে তার এমন কেউ নাই৷ ওর খেয়াল রাখার জন্য আমার যেসব সোর্স ছিলো, তাদেরকে কখনোই বলি নি যে ওর বয়ফ্রেন্ড বা জামাই কে খোঁজ নিতে৷ কারন ও বলেছে কেউ নাই, আমি ওকেই বিশ্বাস করেছি৷ ওর উপরে তো কেউ না৷ ওরা বারংবারই আমাকে অনেক তথ্য দিতো৷ আমি এগুলো নিয়ে কখনোই ওর কাছে জানতে চাইনি৷ ধরে নিতাম মেয়েরা মেয়েদেরকে হিংসা করে এইকারনেই হয়তো ওর আর আমার মাঝে পরিচয়, এতদুন্দর সম্পর্কটা নষ্ট করতেই প্ররোচিত করছে৷ তবে এটা জানা আমার দায়িত্ব, নিজের দায়িত্ববোধের জায়গা থেকে৷ আমার সেই মেয়ে বন্ধু যে ছেলেকে লুকিয়েছিলো আমার থেকে, যে সম্পর্ক গোপন রেখেছিলো, আমি বন্ধুত্বের স্বার্থেই সেই ছেলের নোংরা ইতিহাস বের করে দিয়েছিলাম৷ আমার বন্ধুর ভালো মন্দ দেখা আমার দায়িত্বের মধ্যেই পড়ে৷
মেয়েটিকে যেহেতু ভাতিজিজ্ঞান করতাম, কাকা হিসেবেও আমার এটা দায়িত্ববোধের মধ্যেই পড়ে৷ কিন্তু সে বারংবার অস্বিকার করে আমার থেকে লুকিয়েছে৷
সোর্সের কথা বিশ্বাস করতাম না৷ কিন্তু একজন জার্নালিজমের ছাত্র হিসেবে আমার এতটুকু জ্ঞান হয়েছে কোন ছবি কতটুকু বাস্তব৷ আর একজন সাহিত্যমনা হয়ে মনোভাব দেখেই বোঝা যায় সম্পর্কটা কতটুকু গভীর৷
আমার আফসোস, পুরো রাবি যা জানে, পুরো রাবি যা দেখে আমি বিন্দুমাত্র তার থেকে জানতে পারলাম না৷
জানলে কি তার প্রতি আমার ভালোবাসা কমতো?
আমি তো তাকে পূর্বেও নিশ্চয়তা দিয়েছি তার মানুষ থাকলে দুজনকে সমান স্নেহ থাকবে, যত্ন থাকবে তাদের প্রতি আমার৷
কিন্তু আমি আবার ঠকলাম৷ আমার সেই মেয়ে বন্ধুটির ঠকানোর মতো করেই সে আমায় ঠকিয়ে গেলো৷
তবে কি মেয়েরা সব একই রকম?
আমি একাধিক বন্ধুত্ব মেইনটেইন করি না৷ একজনের সাথেই৷ বাকিগুলোতো ভ্রাম্যমান৷ আমার সেই পূর্বের বন্ধুত্ব শেষ হওয়ার পূর্ব থেকেই এর সাথে যোগাযোগ ছিলো৷ কিন্তু আমি আমার সেই বন্ধুত্বে যেনো কমতি না হয়, সেই ভাবনায় এর সাথে এতটা আবেগীত হয়নি৷ যত্নশীল হইনি৷
যখন আমার সেই বন্ধুত্বে টানপোড়ন ছিলো, তখন আমি এরপ্রতি যত্নশীল হয়েছি৷ কিন্তু আমাকে একই পন্থায় ঠকিয়ে গেলো৷
কিছু দেয়া কথার জন্য গল্পের সমাপ্তিটা এখানে ঘটানো গেলো না৷ তবে শিঘ্রই ঘটবে এই গল্পের সমাপ্তি৷