Today: February 5, 2026

An author, columnist and politician.

MINE

একাকীত্ব, রাজনীতি ও মাদক

একাকীত্ব, রাজনীতি ও মাদক

একাকীত্ব কিভাবে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আমি নিজের জীবন সংগ্রাম থেকে তার প্রমাণ পেয়েছি৷ 

একটা সময় সিগারেটের গন্ধে বমি করতাম৷ বাবা বাসায় এলে দরজা খোলার আগে চেক করে নিতাম সিগারেট খেয়েছে কিনা৷ গন্ধ পেলেই দরজা আর খুলতাম না৷ পরে মা অনেক বুঝিয়ে দরজা খুলে দিতো৷ 

আজ থেকে ৫ বছর পূর্বে বাবার গত হওয়ার সাথে সাথে আমার জীবনে আগমন ঘটে একাকীত্বের৷ 

আমি প্রচন্ড মিশুক একজন মানুষ৷ স্কুল জীবনে বৃত্তির টাকা, নিজের পরিশ্রমের টাকা, বোনের থেকে মেরে দেয়া টাকা সবই মানুষের জন্য খরচ করেছি৷ 

চরাঞ্চলের দূর্বহ জীবন, সেখানের মানুষের আতিথেয়তা, সরলতা আমায় প্রবলভাবে আকৃষ্ট করেছে৷ দেখিয়েছে মানবপ্রেমের সৌন্দর্যতাকে৷ সেই সুবাধে জাতীয় পর্যায়ে অনেক জ্ঞানী-গুনীর সাথেও একসময় নিয়মিত যোগাযোগ ছিলো৷ 

আমার আবদার, অভিযোগ সবকিছুর একমাত্র আস্থার জায়গা ছিলো বাবা৷ বাবার মৃত্যুর পর আমি একেবারেই একা হয়ে যাই৷ যে সময়টাতে মাথার উপর একটা ভরসার প্রয়োজন ছিলো, সেই সময়টাতে আরো দুজনের ভরসার জায়গা নিতে হয়েছিলো৷ আমার আপন কাকারা, জমি সংক্রান্ত ইস্যুতে মাকে দুইবার আহত করা, আমাকে মিথ্যা মামলা দিয়ে ১১দিন জেল খাটানো সবকিছু যখন আমায় চরম হতাশায় ভোগায় তখন আমি একজন বন্ধু চাইতাম বা এমন একজন মানুষ থাকুক যে শুধু বলবে ভেঙে না পড়তে৷  

পিএসসিতে জেলায় পঞ্চম, বোর্ডে ২৭ তম৷ জেএসএসিতে সাধারণ গ্রেডে বৃত্তি, প্রথমআলো ভাষা প্রতিযোগ এ আঞ্চলিক (বিভাগীয়) পর্যায়ে প্রথম জাতীয় পর্যায়ে ৫ম, ইউনিসেফ এর সাথে ডকুমেন্টারি বানানো, ইউনিসেফ এর অঙ্গ সংগঠনে শিশুসাংবাদিক হিসেবে নিয়োগ, ১৬ বছর বয়সে জাতীয় ম্যাগাজিনের ১৭তম সংস্কণের সম্পাদক, রংপুরের আঞ্চলিক ম্যাগাজিন হিজিবিজি এর নির্বাহী সম্পাদকসহ কতই না অর্জন ঝুলিতে৷ 

সে সময় রাজনীতিতে এতটা ঘৃণা করতাম যে ক্ষমতাসীনদের হামলার ভয়ে এমনও কিছু দিন গিয়েছে স্কুল থেকে স্যারেরা বাসায় পৌঁছে দিতো৷ 

ওই যে বললাম একাকীত্বের কথা৷ বাবার মৃত্যুর পর আমি অনেকের সাথেই যোগাযোগ করেছি৷ কিন্তু কারো সাথেই তেমন যোগাযোগ স্থাপন হয়নি৷ সদ্য বাবা গত হয়েছেন, হয়তো অনেকেই ভেবেছেন অর্থনৈতিক বিড়ম্বনায় হয়তো ফোন দিয়েছি৷ তাদের ব্যস্ততাও মুখ্য বিষয়৷ কারন আমি যে সার্কেলে বেড়ে উঠেছি, তাদের তখন সদ্য অনার্স শেষ হয়৷ তারাও চাকরির পিছনে ছুটতে ছুটতে আমাকে একবারেই ভুলে গিয়েছিলো৷ 

বাবার মৃত্যুর পর যখন কাকারা মামলা দিলো, তখন আমার নামে এরেস্ট ওয়ারেন্ট হয়৷ এজন্য বাধ্য হয়ে কলেজের হলে উঠি৷ সরকারি কলেজ তথা দক্ষিণবঙ্গের এক সুনামধন্য প্রতিষ্ঠান হওয়ায় রাজনৈতিক প্রভাবও ছিলো ব্যাপক৷ 

সরকারি কলেজের হল মানেই সরকার দলীয় রাজনীতি করতেই হবে৷ তাই বাধ্য হয়েই, তীব্র ঘৃণা থাকা সত্ত্বেও মাঝে মাঝে অংশ নিতাম৷ কিন্তু এদের প্রতি ভালোবাসা জন্মে তখন, যখন আত্মীয় স্বজন, আপন পরিজন ছাড়া এই ছেলেকে জেল থেকে জামিন করাতে দিনরাত কোর্টে দৌড়েছে আমার কলেজের রাজনীতিতে যুক্ত দু একজন ভাই৷ এমনকি বাইরে থেকে উকিলও নিয়ে গেছে৷ অধ্যক্ষকে দিয়ে পরিক্ষার তারিখ ফেলিয়ে জামিন করিয়ে এনেছে আমাকে৷  

তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ থেকেই পাওনার খাতায় শূন্য রেখে আজও ভালোবেসে চলেছি সংগঠনটিকে৷ 

জেল থেকে বের হওয়ার পর আমার মানসিক অবস্থা দেখে আমায় আর কোনো রাজনৈতিক মিটিং, মিছিল থেকে অব্যহতি দিয়েছিলো৷ আমি আবারো একা হয়ে যাই৷ 

একটু পর পর কান্না করি৷ এমন একটা সময় পার করেছিলাম, ৪ সিটের রুমে আমি একাই ছিলাম৷ রুমমেটও ছিলো না৷ এরপর সিগারেট শুরু, গাজা শুরু, মদ শুরু৷ তবে ঘুমের ট্যাবলেট প্রচুর খেতাম৷ কাকারা যেবার আমাকে মেরেছিলো, মাথায় অনেক আঘাত করেছিলো৷ আমি প্রায় ৬মাস মাথার তীব্র যন্ত্রণায় নিয়মিত ঘুমোতে পারতাম না৷ নিজের চুল টানতাম৷ শুভ ঘাটে নিয়ে মাথায় জল দিতো৷ ছেলেটা অনেক কিছুই করছিলো সেই সময়৷ কিন্তু ও হলে অনিয়মিত ছিলো৷ আর আমি তো হলের বাইরে যেতাম না৷ আমার ওয়ারেন্ট চলে৷ পুলিশ এরেস্ট করতে পারে এই ভয়ে৷ সারাদিন রাত নেশা আর ঘুমের ট্যাবলেটের উপর৷ রাত ২/৩টার দিকে পাশের রুমের দাদারা যখন ফিরতো, তখন জোর করে ডাইনিং এ নিয়ে যেতো খাইনি জন্য৷ একসময় তো আমার রুমের দরজার সব শিকল খুলে ফেলছিলো যেনো দরজা আটকিয়ে না থাকি৷ 

ওই সময় শ্রাবন্তীর সাথে পরিচয়৷ ওই পড়া ধরতে বলতো জন্য ওই সুবাদে একটু পড়াশোনা হয়েছিলো৷ পরিক্ষার আগের মাসে বই কিনি৷ মুকুলদা, স্বাধীনদা, রাজিব ভাইয়া আমাকে শেষ দুমাস পড়িয়েছিলেন৷ আমার একজন অনিয়মিত রুমমেট ছিলো৷ তিনি আমায় বলেছিলেন তুই স্টাম্প এনে দে আমি লিখে দেই তুই ইন্টার পাসই করতে পারবি না৷ 

যাই হোক, তার কথাও কিছু রাখলাম৷ ঐচ্ছিক বিষয়ে ফেল সহ ৪.০৮ জিপিএ নিয়ে পাস করলাম৷ পরিক্ষার আগের রাতে গাজা, সকালে গাজা, আর একঘন্টার বেল দিলে গাজা খেতাম৷ এভাবেই যাচ্ছিলো৷ আমার মা হয়তো জীবনে সবথেকে খুশি সেদিনই হয়েছিলো যেদিন আমার ইন্টারের রেজাল্ট দেয়৷ আমি হওয়ার পরে এতটা খুশি হয় নাই, কারন তারা চেয়েছিলো একটা কন্যা সন্তান৷ জন্মলগ্ন থেকেই তাদেরকে নিরাশ করেছি৷ 

খুলনায় আসলাম৷ UCC তে ভর্তি হলাম৷ একমাস অনিয়মিত ক্লাস করলাম৷ ততদিনে ক্লাসে আমার গাজার ডিলারের সাথে পরিচয় হয়ে গেছে৷ এরপর থেকে আর ক্লাস এ যেতাম না৷ সারাদিন ঘুমাতাম সারারাত গাজা খেতাম৷ 

কেনো জানি ভগবান আমার সহায় ছিলেন এডমিশন সময়ে৷ রাবিতে ২৮৬৭তম, চবিতে ৩৭১তম, ঢাবিতে ৭২ মার্কস পেয়েছিলাম কিন্তু ইংরেজি রিটেনে ফেইল জন্য আর মেরিট আসেনি৷ আমি তো জানতামই না মানবন্টন৷ যেতাম সব দাগাতাম৷ বের হতাম৷ আমার টার্গেট যতদূত বের হবো ততদ্রুত গাজা খেতে পারবো৷ 

ভর্তি পরিক্ষা দিতে যেয়ে পরিক্ষার্থীরা আশেপাশের দর্শনীয় স্থান ঘুড়ে বেড়ায় ফ্রি টাইমে৷ আমি সন্ধান করি গাজার ডিলারের৷ কেন জানি যারা গাজা খায় তাদের ডিলারও সহজে মিলে৷ 

রাবিতে আসলাম৷ ভর্তি পরিক্ষার সময় একজন হাজ্বী সাহেবের বাসায় ছিলাম৷ উনি অনেক স্নেহ করতেন৷ কিন্তু ওনার ওখানে থেকে সিগারেটটাও খেতে পারি নাই৷ তাই ২য় পরিক্ষার সময়েই সৈয়দ আমীর আলী হলে উঠে পড়ি একদম শেষ দিন অবধি ওই হলেই স্টে করি৷ 

আমি রাজশাহী বার থেকে মদ খেতাম রেগুলার৷ ওয়েটারের সাথে এতভালো সম্পর্ক হয়েছিলো, আমাকে রাবি অবধি পৌঁছাই দিতো৷ আমি যখন বারে মদ খাইতাম, নেশা চড়লে আজিজ ভাইকে ফোন দিতাম৷ মানুষ তার প্রিয় মানুষকেই এই সময়ে স্মরণ করে৷ আজিজ ভাই আমাকে পিক করে নিতো৷  পুরা রাবি জানে আমি মদ খেয়ে এসেছি৷ পশ্চিমপাড়ায় যেয়ে স্লোগান দিতাম৷  সভাপতি সেক্রেটারিকে গালি দিতাম৷ আফসোস, এখন কারো সাথেই যোগাযোগ নাই৷ 

আমি বার বার চেষ্টা করেছিলাম নেশা বাদ দিতে৷ আমি একটা বন্ধু চাইতাম৷ একটা মানুষ চাইতাম৷ আমার সাবেক বন্ধু আমায় কখনোই বারণ করেনি নেশা করতে৷ সে পরিমিত খেতে বলতো৷ যদিও এখন দেখতেছি বিদেশের হাওয়া গায়ে লেগে সে আমার থেকেও বড় নেশাখোর হচ্ছে দিন দিন৷  

ব্যাচের মিটিং, বন্ধু সার্কেলের আড্ডা, অন্য ডিপ্টের আড্ডায় ডাকলে, পলিটিক্যাল কার্যক্রম সবকিছুতেই আমি আগবাড়িয়ে বিল পে করতাম৷ ভাবতাম এমন হলে যদি দু একজন বন্ধু মেলে৷ কিন্তু ওরা ভেবে নিলো আমায় টাকার গাছ৷ ঝাড়ি দিলেই পড়বে৷ এই ব্যাপারটা সেদিন বুঝলাম, যেদিন আমি হলে ফিরতেছিলাম দেখে আমার ডিপ্টের একটা শাখা ( কোরাম) আমাকে ডাক দিলো, চায়ের দোকানের সব বিল দেয়ালো৷ এরপর তাদের সবার ছবি তুইলা দিলাম৷ একটা মেয়ে ( আমার এলাকার) বললো সুরঞ্জনকে সাথে নিয়ে একটা ছবি তুল৷ সেদিন আমার কাছের বন্ধু মনে করা ব্যক্তিও বললো ক্যাম্পাসে ৪বছরে অনেক ছবি তুলতে পারবে৷ মানে বিষয়টা দাঁড়ালো আমি শুধুই ওদের প্রয়োজন ওই মোমেন্টে, কিন্তু প্রিয়জন হওয়ার আশায় গিয়েছিলাম৷  

ক্যাম্পাসের ৬মাসের পরিধিতে আমার এক লাখের উপরে খরচ হয়েছে এদের পিছনে৷ একজনকে তো আম ব্যাবসা করার জন্য একটা মোটা অঙ্কের টাকাও দিয়েছিলাম৷ যোগাযোগ, টাকা ফেরত দূরে থাক, আজ আমি তার ফ্রেন্ডলিস্টেও নাই৷ 

আন্দোলনে ছাত্রলীগের কোনো নেতা ততটা হাইপে ছিলো না যতটা হাইপে ছিলাম আমি৷ আমাকে হাইপে তোলার পিছনে কারিগড় আমার ডিপার্টমেন্ট এর আমার কাছের বন্ধুরাই৷ তারাই প্রথম বয়কট করে আমাকে৷ যাদের জন্য এতকিছু করলাম৷ রাত তিনটায় বগুড়ার ট্যুর বাতিল করে শীতের রাতে ক্যাম্পাসে আসলাম যাদের অসুস্থতায়৷ যাদেরকে সাহায্য করতে ডিপ্ট উন্নয়ন ফি দিলাম নিজে ড্রপ দিয়ে৷ আফসোস তারাই আমাকে প্রথম বয়কট করে৷ 

লেখালেখি, ব্যাবহার, আচরণ দিয়ে একটা শ্রেনির খুব কাছের হয়ে গিয়েছিলাম৷ বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক আনিসুল হকের সাথে লাঞ্চ করা, আমার নিজের হোস্ট করা প্রগ্রামে জাতীয় পুরষ্কার প্রাপ্ত নৃত্য পরিচালককে নিয়ে আসা, সদ্য জাতীয় চলচিত্র পুরষ্কার পাওয়া এলিজা বিনতে এলাহী আপুকে আমার হোস্ট প্রগ্রামে গেস্ট করা৷ জলের গান ব্রান্ডের সাথে চা-আড্ডা, জুয়েল আইস উপমহাদেশের বিখ্যাত জাদুশিল্পীর সাথে আমাদের আড্ডা দেয়া, বাপ্পা মজুমদার আংকেলের সাথে প্রগ্রাম হোস্ট করা কতটা সুদিনে ছিলাম আমি৷ আমাকে ফারসি নিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন মুমিত আল রাশিদ ভাই যিনি ঢাবির ফারসি ডিপ্টের চেয়ারম্যান৷ ৫আগষ্ট পরবর্তী ঢাবিতে গেলে তিনি নিজে গাড়ি ড্রাইভ করে আমাকে ঢাবি ঘুড়িয়ে রাজারবাগে বাসায় নামিয়ে দিয়ে আসেন৷ 

ছোট্টো জীবনে অনেক কিছুই পাইলাম৷ পাইলাম না একাকীত্বের অবসান৷ আর একাকীত্বই আমাকে বারংবার নেশায় ধাবিত করে৷ 

আমি মানুষকে অনেক বেশিই দিয়ে ফেলি৷ সময়, আবেগ, স্নেহ, সম্মান, ভালোবাসা৷ বেশি খেলে যেমন বদহজম হয়ে বমি হয়, তেমনি আমার এই অতিরিক্ততা তাদের মনে বিরক্তের জন্ম দেয়৷ 

ফলাফল, হঠাৎ না বলা কারনে যোগাযোগ চিরতরে বন্ধ হয়ে যায়৷ 

একটা সম্পর্ক টিকিয়ে রাখতে কতটুকু করতে হয় আমি জানি না৷ আমি পারি না৷ আমি বারংবার ব্যর্থ৷ 

উচ্চমহলে যে সমাদর ছিলো আমার, রাজনীতিতে এসে হারিয়েছি সব৷ 

আর নিম্নমহলেরটা হারালাম নেশায়। 

এখন শুধু নিজের হারিয়ে যাওয়া বাকি।

আমি ঘৃণা করি মুখোশধারীদের৷ যারা গোপনে নেশা করে এই জগতে সাধু সাজে৷ আমি নেশা করি প্রকাশ্যে৷ আমার রুমমেটকে আমি অনেক সম্মান করি৷ তাই রুমমেটের সামনে সিগারেট খেতাম না৷ রুম থেকে বের হয়ে সিগারেট ধরিয়ে তিনতালা থেকে নেমে হল গেট থেকে রিকসা করতাম৷ তারপরও আমার হলের কেউ বলতে পারবে না এই ছেলেটা বেয়াদব ছিলো৷ বড়দের সম্মান দিতো না৷ মালি থেকে দপ্তরি, রাবির কুত্তা গুলা অবধি আমায় ভালোবাসতো৷  শুধু ভালোবাসা পাইনি যাদের জন্য করেছি তাদের৷ 


দুনিয়া বড় নিষ্ঠুর৷ হয়তো আমার জন্মটাই ভুল সময়ে হয়েছে৷ দ্বাপর যুগে হওয়া উচিত ছিলো৷ 




Here is a faithful, clear English version of your writing. I have 


Loneliness can slowly push a person toward destruction. I have found proof of this truth through my own life struggles.


There was a time when the smell of cigarettes made me nauseous. Before opening the door when my father returned home, I would check whether he had smoked. If I smelled cigarettes, I would refuse to open the door. My mother would then persuade me to do so.


Five years ago, with my father’s death, loneliness entered my life.


I am an extremely sociable person by nature. During my school days, I spent my scholarship money, my own hard earned income, and even money taken from my sister on other people. The harsh life of the river islands, the hospitality of the people there, and their simplicity deeply attracted me. They showed me the beauty of love for humanity. Through this path, I once maintained regular contact with many nationally respected intellectuals.


My father was the only place where all my demands, complaints, and emotional burdens rested. After his death, I became completely alone. At the very moment when I needed someone to stand above me as support, I had to become the support for two others. My paternal uncles attacked my mother twice over land disputes and filed a false case against me, forcing me to spend eleven days in jail. During that time of extreme despair, all I wanted was a friend, or at least one person who would simply tell me not to break down.


I ranked fifth in my district in the PSC exam and twenty seventh in the board. I earned a general grade scholarship in JSC. I placed first at the divisional level and fifth nationally in the Prothom Alo language competition. I worked on a documentary with UNICEF and was appointed as a child journalist in a UNICEF affiliated organization. At the age of sixteen, I became editor of the seventeenth edition of a national magazine. I also served as executive editor of the regional magazine Hijibiji in Rangpur. My life was full of achievements.


At that time, I hated politics so much that there were days when teachers escorted me home from school due to fear of attacks by ruling party activists.


After my father’s death, I tried reconnecting with many people, but no meaningful bonds formed. Perhaps many assumed I was calling due to financial hardship. Their busyness also mattered. The people in the circles I grew up in had just completed their honors degrees and were busy chasing jobs. In the process, they completely forgot me.


When my uncles filed the case, an arrest warrant was issued against me. Forced by the situation, I moved into my college dormitory. Being a government college and a reputed institution in southern Bangladesh, political influence was intense. In government college dorms, involvement in ruling party politics is almost mandatory. Despite deep hatred, I participated occasionally.


My feelings changed when a few brothers from college politics stood beside me while my relatives abandoned me. They ran to courts day and night to secure my bail, hired lawyers from outside, postponed exam dates through the principal, and brought me back from jail. Out of gratitude, I have continued to love the organization with no expectations in return.


After my release from jail, noticing my mental condition, they excused me from meetings and processions. Once again, I was alone.


I cried frequently. I lived alone in a four bed dorm room with no roommates. Then cigarettes began, followed by marijuana, alcohol, and heavy use of sleeping pills. When my uncles attacked me, they injured my head badly. For nearly six months, I suffered intense headaches and insomnia. I pulled my own hair. Friends poured water over my head at Shubho Ghat. I was doing many things then, but my hall attendance was irregular. I stayed inside the dorm constantly, fearing arrest due to the warrant. My days and nights revolved around intoxication and sleeping pills. When seniors returned at two or three in the morning, they would force me into the dining hall to eat. At one point, they removed all the door latches so I could not lock myself inside.


During this time, I met Shrabonti. She encouraged me to study, and through her, I managed to study a little. I bought books only a month before exams. Mukul da, Swadhin da, and Rajib bhai tutored me for the final two months. One irregular roommate told me bluntly that even if I brought stamps, he would write for me, because I could never pass intermediate.


Still, I passed with a GPA of 4.08, despite failing in the optional subject. Before exams, marijuana at night, marijuana in the morning, marijuana after every one hour bell. That was my routine. My mother was perhaps happiest on the day my intermediate result was published. I was not as happy, because my parents had wanted a daughter. I had disappointed them from the moment of my birth.


I moved to Khulna and enrolled at UCC. I attended classes irregularly for a month. By then, I had already met my marijuana dealer in class. After that, I stopped attending altogether. I slept all day and smoked marijuana all night.


Strangely, God helped me during admissions. I ranked 2867 at Rajshahi University, 371 at Chittagong University, and scored 72 at Dhaka University, but failed English writing, so I did not make the merit list. I did not even understand the system. I filled answers randomly, just wanting to finish quickly so I could smoke.


While other candidates visited tourist spots during free time, I searched for marijuana dealers. Those who smoke seem to find dealers easily.


At Rajshahi University, I stayed at a religious man’s house during exams. He treated me with great affection, but I could not even smoke cigarettes there. So during the second exam, I moved into Syed Amir Ali Hall and stayed there until the last day.


I tried many times to quit addiction. I wanted a friend. I wanted a human being. My former friend never discouraged me from addiction, only advised moderation. Now I see that exposure to life abroad has turned him into an even bigger addict.


I paid bills eagerly at batch meetings, hangouts, other department gatherings, and political activities, hoping to gain a few friends. They assumed I was a money tree. Shake it, and money falls. I realized this the day a departmental group called me while I was returning to the hall and made me pay all the tea shop bills. I took photos of everyone afterward. A girl from my area said, “Take a picture with Suronjon.” My close friend responded, “You have four years on campus to take pictures.” That day I understood that I was needed only in moments of convenience, while I had gone in search of belonging.


Within six months on campus, I spent over one hundred thousand taka on them. I even gave a large sum to one person to start a mango business. Today, not only did he never return the money, I am not even on his friend list.


During movements, no student leader received as much hype as I did. Ironically, those responsible for building that hype were my own departmental friends. They were also the first to boycott me. The same people for whom I canceled trips at three in the morning to rush to campus in winter. For whom I paid departmental development fees myself. Regretfully, they were the first to abandon me.


Through writing, behavior, and conduct, I grew close to an elite circle. I lunched with renowned writer Anisul Hoque. I hosted national award winning dance directors on my own programs. I invited newly crowned national film award winner Eliza Bintee Elahi as a guest. I shared tea sessions with Joler Gaan. I spent time with Jewel Ice, the subcontinent’s famous magician. I hosted programs with Bappa Mazumder. Mominul Rashid bhai inspired me to study Persian. After August fifth, when I visited Dhaka University, he personally drove me around campus and dropped me at his home in Rajarbagh.


In a short life, I gained many things. What I never gained was an end to loneliness. And loneliness repeatedly drove me toward addiction.


I give people too much. Time, emotion, affection, respect, love. Just as overeating causes indigestion, my excess becomes a burden to them. It creates irritation. As a result, connections end abruptly, without explanation.


I do not know how much is enough to sustain a relationship. I cannot do it. I fail repeatedly. The respect I once had among elites disappeared when I entered politics. I lost acceptance among ordinary people to addiction.


Now, only losing myself remains.




SHARE:
SURONJON MOJUMDER

BY SURONJON MOJUMDER

Staff Writer at The Fox Newspaper